Munshi Sohag Hossen
প্রকাশ : Jul 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

কবিতা : আপন মানুষ

  

আপন মানুষ

মুন্সী সোহাগ হোসেন 
আইসিসিআর স্কলার গুজরাট প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়,ভারত
ফাউন্ডার এন্ড সিইও - পল্লীটেক্স


একই গাঁয়ের, একই মাটির হলে তবে ভাই?
না কি চাই এক পেটজন্ম, রক্তেরই পরিচয় পাই?
মুসলিম বলে ভাই ভাই, হিন্দু খোঁজে আত্মা,
খ্রিষ্টান বলে প্রেমই ঈশ্বর, বৌদ্ধের বাণী শান্তা।

কে কোথা থেকে এলো বলে কেনো এত প্রশ্ন?
জন্ম তো একাই হয়, মৃত্যু সঙ্গীহীন নি:সন্দেহ।
পাসপোর্টের পাতায় লেখা যত দেশকাল,
মন জানে—ভালোবাসাই সবচেয়ে বিশাল।

আপন হতে হলে কি লাগে, ধর্ম, জাত, মুখ?
মানবতার পথে যে হাঁটে, সে তো মানুষের সুখ।
মায়ার সংসারে পড়ে, কেনো খুঁজি রঙের পরিচয়?
হৃদয়ের চোখ মেলে চাইলেই তো মিলে এক ঐক্য রয়।

তোমার আমার পথ আলাদা, গন্তব্য একটাই,
প্রেম আর করুণা যেখানে, আপনত্ব থাকে তায়।
গায়ের রঙে কি মাপে মন? বিশ্বাসে কি হারায় প্রাণ?
ভালোবাসার ভাষা শুনলে, সব দেয় দেয় সনমান।

এসো তবে পরিচয়ের খাঁচা ভেঙে গড়ি হাতের বাঁধন,
নাম নয়, রক্ত নয়, চাই এক মানবিক আত্মবন্ধন।
শুধু মানুষ হয়ে মানুষকে ভালোবাসা দিই,
এই হোক আমাদের একমাত্র চিরন্তন পরিচয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

3

যুক্তরাষ্ট্রের উপ-কাউন্সিলরের সাথে জামায়াতে ইসলামীর বৈঠক অনু

4

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

ইউরোবাংলাখবর২৪ সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলামের স্বপরিবারে সেই

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রা

15

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ও কাশ্মীর নিয়ে ট্রাম্পকে কী বলল

16

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

17

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20