Munshi Sohag Hossen
প্রকাশ : Jun 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ও কাশ্মীর নিয়ে ট্রাম্পকে কী বললেন মোদি

জম্মু-কাশ্মীর সমস্যার সমাধানে ভারত কখনো তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চায়নি, চাইবেও না। এ নিয়ে কখনো কারও মধ্যস্থতায় রাজিও হবে না। ভারতের এই মনোভাবের কথা আজ বুধবার স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বুধবার সকালে নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়। ৩৫ মিনিটের সেই ফোনালাপের পর দুই নেতার আলোচনার নির্যাস জানিয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, কানাডা থেকে ফেরার পথে কিছু সময়ের জন্য মোদিকে যুক্তরাষ্ট্রে আসার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, সে ক্ষেত্রে তাঁর সঙ্গে সাক্ষাতে অনেক কথা হতে পারে। কিন্তু পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় সেই প্রস্তাব গ্রহণ করা মোদির পক্ষে সম্ভব হয়নি।

মিশ্রি বলেন, ৩৫ মিনিটের আলোচনায় ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানে চালানো হামলা নিয়ে কথা উঠলে কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে ভারতের মনোভাবের কথা মোদি স্পষ্ট করে জানিয়ে দেন।

ট্রাম্পকে মোদি বলেন, হামলার লক্ষ্য ছিল পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদী ও তাদের স্থাপনা গুড়িয়ে দেওয়া। ট্রাম্পকে তিনি এ কথাও বলেন, অন্য কারও উদ্যোগে ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়নি। যুদ্ধবিরতির আলোচনা হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে।

পররাষ্ট্রসচিব মিশ্রি বলেন, ট্রাম্পকে মোদি জানিয়ে দেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না মানার বিষয়ে ভারতের সব মহল এক। কোথাও বিন্দুমাত্র বিরোধ নেই।

মিশ্রি বলেন, পাকিস্তানে হামলার পর জাতির প্রতি ভাষণে প্রধানমন্ত্রী যে কথা বলেছিলেন, ট্রাম্পকেও তা জানিয়ে দেওয়া হয়েছে। মোদি বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারত আলোচনা করতে পারে শুধু সন্ত্রাস বন্ধ ও অধিকৃত জম্মু-কাশ্মীর ফেরত পাওয়া নিয়ে।

আজ বুধবার মোদি-ট্রাম্প ফোনালাপ হয় এমন একটা সময়, যেদিন হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের মধ্যাহ্নভোজ করার কথা।

মিশ্রির দাবি অনুযায়ী, ‘অপারেশন সিঁদুর’ স্থগিত রাখা ও যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পেছনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না। অথচ ট্রাম্প অন্তত ১২ বার এই বিষয়ে নিজের কৃতিত্ব দাবি করেছেন। এমনকি এক দিন আগে ইসরায়েল-ইরান যুদ্ধ থামানোর উদ্যোগের ক্ষেত্রেও তিনি ভারত-পাকিস্তান যুদ্ধ থামাতে দুই দেশকে দেওয়া ‘বাণিজ্য হুমকির’ কথা উল্লেখ করেছেন।

মিশ্রি বলেন, ট্রাম্প জম্মু-কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতা করার ক্ষেত্রেও তাঁর ইচ্ছার কথা বারবার প্রকাশ করেছেন। এ নিয়ে ভারতীয় রাজনীতিতে প্রশ্ন উঠেছে। আজ ট্রাম্পের সঙ্গে আলোচনায় মোদি সেই সম্ভাবনা নাকচ করে দেওয়ার বার্তা দেন। তিনি বলেন, এ সমস্যা সমাধানে তৃতীয় পক্ষের সহায়তা না নেওয়া ভারতের বহুদিনের নীতি। সেই নীতির পরিবর্তন হয়নি।পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর এটাই মোদি-ট্রাম্প প্রথম সংলাপ। যুদ্ধ থামাতে ট্রাম্প নিজের উদ্যোগী হওয়া ও হস্তক্ষেপের বিষয়ে এত দিন ধরে যা দাবি করে আসছেন, পররাষ্ট্রসচিবের ব্রিফিং অনুযায়ী মোদি তাঁর বিরোধিতা করলেও এ প্রশ্ন থেকেই যাচ্ছে, সে ক্ষেত্রে যুদ্ধবিরতির ঘোষণা কেন যুক্তরাষ্ট্র থেকে প্রথম করা হয়েছিল? কিংবা ৭ থেকে ১০ মে সংঘাতের সময় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কখনো বাণিজ্য চুক্তি বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নিয়ে কারও সঙ্গে কোনো পর্যায়েই আলোচনা হয়নি—সে কথা ট্রাম্পকে বলার অর্থ কী? ট্রাম্প নিজেই তো বারবার এ দাবিই করে আসছেন। মোদি-ট্রাম্প ফোনালাপ নিয়ে পররাষ্ট্রসচিবের ব্রিফিংয়ের পরেও তাই যুদ্ধবিরতি নিয়ে অনেক প্রশ্ন অমীমাংসিত রয়ে গেল।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

নিজেদের আকাশসীমা আবার খুলে দিল জর্ডান

7

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

8

ইউরোবাংলাখবর২৪ সম্পাদক মুহাম্মদ নূরুল ইসলামের স্বপরিবারে সেই

9

উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রা

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

কবিতা : আপন মানুষ

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20